কলকাতা ✍ Final Exposer

হোক চেতনার জয়

হোক চেতনার জয়

গোপা মল্লিক (কলকাতা)

যারা চাও নারীর অস্তিত্ব মুছে দিতে
ইচ্ছে করলে নারী পারে আকাশ ছুঁতে
নারী যদি পারে সংসার বেঁধে রাখতে
তেমন পারে সৃষ্টিকে ধংস করতে।

নারী যেমন প্রেমিকা জায়া ভার্জা মা
তেমনি সে চন্ডি দূর্গা প্রকৃতি পরমা
সংসারে তার বিস্তৃতি যেমন অসীম
অন্তরেও রয়েছে রবীন্দ্র, নজরুল বঙ্কিম।

ইচ্ছে করলে নারী যেমন হতে পারে মহাশ্বেতা
তেমনি হতে পারে পিটিউষা আসা উষা লতা
সে যেমন রাঁধতে পারে আবার মৃদঙ্গের তালে তালে
ফাগুন হাওয়ায় রাবেন্দ্রিক নৃত্যেও অঙ্গ ওঠে দুলে।

আবার অপর দিকে এটাও সত্য পুরুষ বিনা
নারীর অস্তিত্ব আছে কিনা আমার নেই জানা!
শুধুমাত্র একটি দিন নারীদিবস নয়
হোক সর্বসাকুল্যে মানবতার জয়।

শ্রদ্ধা ও ভালোবাসাটুকুই নারীরা চান
তাই আজ থেকে হোক লিঙ্গ বৈষম্যর অবসান
হোক নারী পুরুষ একে অপরের পরিপূরক
হোক চেতনার জয় হোক।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার