উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

বিশ্ব জল দিবসে জল সচেতনতায় পরিবেশ প্রেমী সংস্থা দিশারী সংকল্পের পক্ষ থেকে বালুরঘাট শহরে জল সমীক্ষা

জয়দীপ মৈত্র: বালুরঘাট:- আজ ২২ মার্চ বিশ্ব জল দিবসে বালুরঘাট শহরে পরিবেশ প্রেমী সংস্থা দিশারী সংকল্পের পক্ষ থেকে জল সচেতনতার পাশাপাশি জল সমীক্ষার উদ্যোগ গ্রহণ করলো।

আজকের জল সমীক্ষায় দেখা হয় শহরের ট্যাপ গুলো কি অবস্থায় রয়েছে। তাতে প্রায় ৫০ টি ট্যাপ সমীক্ষা করে দেখা যায় প্রায় ৩০ টি ট্যাপ একদম ভালো অবস্থায় রয়েছে। ১০ টি ট্যাপ কিছুদিন আগে খারাপ হয়েছিল। নতুন করে ট্যাপের মুখ লাগানো হয়েছে। আর ১০ টি ট্যাপ থেকে অনবরত জল পড়ে নষ্ট হচ্ছে। দিশারী সংকল্পের পক্ষ থেকে আজ নতুন ট্যাপ লাগিয়েও দেওয়া হয়। কিন্তু কয়েকটিতে তা সম্ভব হয়নি। কেননা আগেকার ট্যাপ, ট্যাপের মুখ এমন অবস্থায় রয়েছে যে তা মিস্ত্রি ছাড়া সম্ভব নয়। এই বিষয়ে সংস্থার পক্ষ থেকে বালুরঘাট পৌরসভা অথবা কাউন্সিলরদের প্রতি দৃষ্টি আকর্ষণের কথা বলা হয়েছে। যেমন চৌরঙ্গী ক্লাব সংলগ্ন, ছিন্নমস্তা কলোনি শিব কালী মন্দির সংলগ্ন, ত্রিধারা ক্লাব সংলগ্ন এলাকা সহ শহরের বিভিন্ন জায়গায়।

অন্যদিকে অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতনে আজ বিশ্ব জল দিবস উপলক্ষে জল সচেতনতার শোভাযাত্রা বের হয়। তাতে শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকারা অংশ নেয়। 'বিন্দু বিন্দু জল আমাদের সম্বল', 'জল নষ্ট করবেন না' ,'পুকুর খুঁড়ে বৃষ্টির জল সংরক্ষণ করুন' ,'মাটির নীচের জল ক্রমশঃ শেষ হয়ে যাচ্ছে ' শিক্ষার্থীরা এই সমস্ত জল সচেতনতার বার্তা দেয়। 

 অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতনের শিক্ষক তুহিনশুভ্র মণ্ডল এর আগেও সমগ্র শিক্ষা মিশনের জেলা শিক্ষা আধিকারিক বিমল কৃষ্ণ গায়েনকে আবেদন করেন ২২শে মার্চ বিশ্ব জল দিবস থেকেই প্রতিটি বিদ্যালয়ে জল সচেতনতার কার্যক্রম হোক। তিনি সেই মর্মে প্রতিটি বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকাদের কাছে আবেদনও করেন। 

পরিবেশ কর্মী ও শিক্ষক তুহিনশুভ্র মণ্ডল জানান, জল সঙ্কট ক্রমশঃ প্রবল আকার ধারণ করছে। প্রত্যেককে জল সচেতন হতে হবে। হতে হবে জলবন্ধু। ভবিষ্যতে জল সংরক্ষণের জন্য শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুত করতে হবে।  

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার