উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

বালুরঘাট শহর তৃণমুল যুব কংগ্রেসের ডাকে প্রতিবাদ সভা

জয়দীপ মৈত্র: বালুরঘাট:-২৪শে মার্চ সোমবার বিকেলে বালুরঘাটের হিলি মোড়ে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমুল যুব কংগ্রেস কমিটির নির্দেশে বালুরঘাট শহর তৃণমুল যুব কংগ্রেসের ডাকে ধর্মীয় মেরুকরণকে হাতিয়ার করে রাজনৈতিক স্বার্থে বাংলাকে অশান্ত করার চক্রান্ত, বিরোধী দলনেতার অসংবিধানিক রাজনৈতিক মন্তব্য এবং বাংলার ভোটার লিস্টে ভুয়ো ভোটার ঢোকানোর চক্রান্তকে ধিক্কার জানিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো। এই প্রতিবাদ সভায় জেলা তৃণমূল কংগ্রেসের সকল স্তরের নেতা ও কর্মী এবং সমর্থকদের পাশাপাশি বহু সাধারণ মানুষ উপস্থিত হয়েছিলেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার