কলকাতা ✍ Final Exposer

বিষফোঁড়া

বিষফোঁড়া

মৌমিতা মৌ (কলকাতা)

বিষ বাষ্প ছড়িয়েছে আজ বাতাসের রন্ধ্রে রন্ধ্রে,
ঘুণ ধরা কাঠামো,
পচনশীল,
অবয়ব কিন্তু মানুষের --
নরপিশাচ সব
পুঁজ রক্তের পচা দুর্গন্ধের
বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে আসে।
ইচ্ছেধারী বিষধর এক একটা,
উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়ে,
অমৃত কুম্ভের সন্ধান না পেয়ে হাহুতাশে মরছে।
মানুষ,দেবতা নাকি অসুর !!
কোত্থাও এদের স্থান নেই,
আসলে সমাজের কৃমিকীট সব--
পরের ধনে পোদ্দারি ছাড়া--
ঘরে খেয়ে শুয়ে বসে
লেজ নাড়া ছাড়া আর কিইবা করার আছে?
করুণা হয় তাদের জন্য,
সমাজে যাদের এতটুকুও--কোনো অস্তিত্বই নেই।
এই সমাজে কালীর যেমন প্রয়োজন অন্ধকার নাশে,
তেমনি পুরুষ বুক পেতেছে ধ্বংস থামাতে,
বারংবার বিষপানে--
পুরুষকেও হতে হয়েছে নীলকন্ঠ !!
দাঁড়াতে হয়েছে দোষ না করেও কাঠগড়ায়
সমাজের সুস্থ স্বাভাবিক পরিকাঠামো ধরে রাখতে ।।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার