কলকাতা ✍ Final Exposer

ভুলের মাশুল

ভুলের মাশুল

অনন্যা হালদার (মুকুন্দপুর,কলকাতা)

এখন আর জানতে চাই না তুমি কেমন আছো,
জানতে চাই না, ঘুম কেমন হলো, শরীর ঠিক
আছে কি-না, খেয়েছো কি-না, কখন অফিসে
যাবে, কখন ফিরবে, কিচ্ছু না।

সময়-অসময়ে ফোন করে তোমাকে একদম
বিরক্ত করি-না।
সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে গেছে,
তুমি, আমি, আমাদের মন, সবকিছু !
শুধু বদলায়নি আমাদের ভাবনাগুলো।

নির্জনে স্মৃতিরা হৃদয়ের কোণে বাসা বাঁধে
আনন্দে উদ্বেলিত মুহূর্তগুলো অপ্রাপ্তির বিষে
স্বেচ্ছায় নির্বাসিত হয়।
তবু্ও টিকে আছি, ছেড়ে যায়নি এ জীবন!

হয়তো ভাবছো অপেক্ষায় আছি গুরুত্বের হাত
বাড়িয়ে দিলেই ছুঁয়ে দিতে পারবে ভারাক্লান্ত মন,
ভুল, ভুল ভাবছো তুমি।
কালকের রঙেরা আজকে অনেকটাই ফিকে হয়ে গেছে।

মিলবে না আর ছেঁড়া সুতোয় হলুদ গাঁদার ফুল,
ভালো থেকো তুমি।
আমি না-হয় এ'ভাবেই ভালোবাসার অপরাধে
ঠোঁটের কোণে মেকি হাসি হেসে যাবো, দিয়ে যাবো ভুলের মাশুল।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার