উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকায়

তন্ময় মাহারা: মালদা:- এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য  মালদার হবিবপুর থানার,  অমরপুর এলাকায়।জানা গিয়েছে মৃত যুবকের নাম বিশ্বনাথ মুর্মু বয়স (২৩) বাড়ি বুলবুলচন্ডী অঞ্চলের ডুহুটোলা এলাকায় পরিবারের তরফ থেকে জানা গিয়েছে বৃহস্পতিবার রাত সাতটা নাগাদ বাড়ি থেকে বের হয় তারপরে আর বাড়ি ফেরেন প্রায় রাত্রি তিনটে  নাগাদ খবর আসে হবিবপুরের অমরপুর এলাকায় আম গাছের নীচে বিশ্বনাথের মৃতদেহ পরে আছে । তবে তার গলায় আঘাতের চিহ্ন আছে।পরিবারের দাবি তাকে মেরে ফেলে রাখা হয়েছে। অমরপুর এলাকায় একটি মহিলার সাথে প্রেমের সম্পর্ক থাকায় গতকাল বাড়ি থেকে বেরিয়ে ওই মহিলার বাড়ি গিয়েছিল। কিন্তু রাত হয়ে গেলেও আর বাড়ি ফেরেনি।যে মহিলার সাথে তার প্রেমের সম্পর্ক ছিল তার বাড়ি পিছন দিকেই এই মৃত্যুদেহ উদ্ধার হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হবিবপুর থানার পুলিশ এই মেয়েটির বাড়িতে যেতে গেলে বাড়ি ছেড়ে পালিয়েছে। এদিকে মৃত যুবকের পরিবারের তরফ থেকে অভিযোগ, বিশ্বনাথ কে শ্বাসরোধ করে মেরে ফেলা হয়েছে। এই মহিলার সাথে বিশ্বনাথ ছাড়াও আরও কয়েকজনের সাথে সম্পর্ক ছিল। ঘটনার পর ওই মহিলা গা ঢাকা দিয়েছে।পরিবারের তরফ থেকে পুলিশের কাছে আবেদন করা হয়েছে,দোষীদের গ্রেপ্তার করে আইনত ব্যবস্থা নেওয়া হোক।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার