কলকাতা ✍ Final Exposer

ওরে ভোলা মন রে আমার

ওরে ভোলা মন রে আমার

গোপা মল্লিক (কলকাতা)

মনকে বোঝাই সব ভুলে যা
বাঁচ তুই নিজের মতন করে
মনটা কেন যে হয় বেহায়ার মত
ক্ষতগুলো রাখে যতন করে।

যতই বলি ভাবিস না রে মন
সেই সব মানুষদের কথা
একটু ভালোবাসা পাওয়ার লোভে
যারা দিয়েছে শুধুই ব্যথা!

মন তুই এবার আর হোস নাকো নরম
পেয়েছিস অজস্র কাঁটার আঘাত
আপন ভেবে জাপটে ধরিস যাকে
করেছে শুধুই কসাঘাত।

মন তুই ফুল না হয়ে এবার
কাঁটা হয়ে বিধিস
ভালোবাসাহীন প্রেমহীন মুখোশগুলোর
আসল নকল চিনিস।

মন তুই এঁদো ডোবা ছেড়ে
ডুব দে এবার সমুদ্রে
খনি থেকে আন তুলে গীতবিতান
সঞ্চয়িতা নে তুলে বুকে যতন করে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার