কলকাতা ✍ Final Exposer

অসীমের সীমা

অসীমের সীমা

গোপা ভট্টাচার্য্য (কলকাতা)

তোমার দুচোখে দেখেছি অরণ্যের হাতছানি….
হারিয়ে ফেলি নিজেকে তার গভীরে ….

কৃষ্ণচূড়া সিঁদুর ছড়িয়ে সিঁথি রাঙায় ভূমির ….
ললাট চুমে সোহাগে আদরে….
সোহাগের লাল রং আলতা সিঁদুরে মাখামাখি হয়ে থাকে জন্মান্তরে….

রাশি রাশি আবেদন , প্রতিশ্রুতির গড়াগড়ি ধূলির প'রে…..
মৃত্যুঞ্জয় নয় যে কেউ…!
অভিমান বেঁচে থাকার কথা রেখেছে ,
না ভোলা স্মৃতির পিঞ্জরে বাঁধা থাক….

বিস্তীর্ণ আকাশের এক টুকরো আমার জন্য বরাদ্দ আছে জানি …
রং তুলি দিয়ে এঁকে যাই স্বপ্নগুলো আপনমনে…

পড়ন্ত বেলায় সোনালী রঙে সেজেছে বরণডালা …
আবার আগমনী সুর বাজে ঐ দিকে দিকে….
অস্তাচল সেজেছে পূবের সম্ভারে…
নিরন্তর উদয়াস্ত সাজ- সজ্জা ….
তুমি - আমিতে শুধু কুহেলিকা , লুকোচুরির খেলা অবিরত …
বৃষ্টি - রোদ - মেঘের সম্ভার নিয়ে আকাশ আজও নিশ্চল দাঁড়িয়ে মাথার উপর ..…!

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার