উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

টাঙ্গন নদীর ব্রিজের দাবিতে মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিব এর দ্বারস্থ, ভোট বয়কটের হুঁশিয়ারি

তন্ময় মাহারা: মালদা:- মালদার হবিবপুর গাজোল ব্লকের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে টাঙ্গন নদী। দীর্ঘদিন ধরে গাজলের রানীগঞ্জ ও হবিবপুর ব্লকের জগন্নাথপুর , রাধাকান্ত পুর এলাকার মানুষের দাবি এখানে একটি ব্রিজ নির্মাণ করা হোক। ব্রিজ না থাকার কারণে হয় নৌপথে না হলে বিস্তীর্ণ এলাকা ঘুরে মানুষকে যাতায়াত করতে হয়। বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু পূরণ হয়নি। এবার সরাসরি মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিব এর দ্বারস্থ হয়েছেন ব্রিজের দাবিতে গ্রামবাসীরা। গত পঞ্চায়েত ভোটে ফ্রিজ ও রাস্তার দাবিতে গ্রামবাসীরা ভোট বয়কট করেছিল। দোর দোর গোরায় লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই তার দামামা বেজে গিয়েছে। তারা ভোট দিতে নারাজ।আগে ব্রিজ রাস্তা হবে তারপর ভোট। আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা। অপরের উপর দোষারোপের পালা বিজেপি ও তৃণমূল।এরই মধ্যে গ্রামবাসীরা পুরস্কার জানাচ্ছে যতক্ষণ রাস্তা ও ব্রিজের কাজ না হবে ততক্ষণ তারা ভোট দেবে না।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার