উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

বাড়ি থেকে ৩০০ মিটার দূরে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

তন্ময় মাহারা: মালদা:- বাড়ি থেকে মাত্র ৩০০ মিটার দূরে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ভারী কোন জিনিস দিয়ে থেঁতলে খুন করা হয়েছে ওই যুবককে বলে অভিযোগ। সোমবার সাত সকালে এই ঘটনাই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরাতন মালদা থানার ছাতিয়ান মোড় এলাকায়। জানা গেছে মৃত যুবকের নাম তাপস দাস। আজ সকালে বাড়ি থেকে ৩০০ মিটার দূরে গ্রামের রাস্তা থেকেই ওই যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। ওই যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবার এবং স্থানীয়দের। তবে কে বা কারা এই খুন করেছে তা এখনো জানা যায়নি এর পেছনে কি রহস্য রয়েছে তাও জানা যায়নি। পরে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। স্থানীয় বাসিন্দাদের দাবি এই এলাকায় এই ধরনের ঘটনা এর আগে হয়নি। এই ঘটনা ঘটার পর আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। 

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার