উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

কুমিরের আতঙ্ক মালদায়

তন্ময় মাহারা: মালদা:- কুমিরের আতঙ্ক মালদায়। কখনো জলে ভেসে বেড়াচ্ছে তো আবার কখনো ডাঙায় উঠে পড়ছে কুমির। আর এই পরিস্থিতিতে কুমিরের আতঙ্ক ছড়িয়েছে মালদার মানিকচকের গঙ্গা নদী তীরবর্তী এলাকায়। নদীতে মানুষ সাথে না নামে সতর্ক থাকে তার জন্য যথারীতি পদক্ষেপ নিয়েছে প্রশাসন। নদী তীরবর্তী এলাকার মানুষের সাথে কথা বলছেন বনদপ্তরের কর্মীরা।মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করছে মানিকচক থানার পুলিশ। নদীতে সাধারণ মানুষ যাতে না নামে তার জন্য সচেতন করছে পুলিশ ও বনদপ্তরের কর্মীরা। কুমিরের যাতে কেউ ক্ষতি না করে তার জন্য নির্দেশ দিচ্ছেন বনদপ্তরের আধিকারিকরা। নদীতে নজরদারি বাড়িয়েছে বনদপ্তর ও পুলিশ। নদীতে নামছে নামতে ভয় করছেন সাধারণ মানুষ সহ জেলেরা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার