উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

উত্তর ও দক্ষিণ মালদা কেন্দ্রের দুই প্রার্থীকে নিয়ে কর্মীসভা

তন্ময় মাহারা: মালদা:- উত্তর ও দক্ষিণ মালদা কেন্দ্রের দুই প্রার্থীকে নিয়ে কর্মীসভা করল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন।আসন্ন নির্বাচনে এক ইঞ্চি জায়গা বিরোধীদের ছাড়তে নারাজ শাখা সংগঠনের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে মালদা টাউন হলে কর্মী সভার আয়োজন করা হয়। মহিলা তৃণমূল কংগ্রেস, শ্রমিক সংগঠন, তৃণমূল শিক্ষক সংগঠন সহ বিভিন্ন শাখা সংগঠন দুই প্রার্থীকে নিয়ে কর্মীসভা করেন। আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে নির্বাচনী ময়দানে ঝাঁপিয়ে দুই প্রার্থীকে জেতানোর শপথ নেন বিভিন্ন শাখা সংগঠনের নেতা-কর্মীরা। এদিন প্রার্থীদের সঙ্গে পরিচিত হন জেলা, ব্লক ও অঞ্চল থেকে আগত বিভিন্ন শাখা সংগঠনের নেতা-নেত্রীরা।

উপস্থিত ছিলেন, দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনাওয়াজ আলী রায়হান ও উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সমর মুখার্জী, সভাপতি আব্দুর রহিম বক্সি, সহ-সভাপতি বাবলা সরকার, তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শুভদীপ স্যান্যাল, তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র আসিস কুন্ডু,মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী সাগরিকা সরকার সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।দুই প্রার্থীর সমর্থনে বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব কিভাবে নিজেদের এলাকায় প্রচার চালাবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন দলীয় নেতৃত্ব।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার