উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

কান্দিতে ইভিএম বোঝাই কন্টেইনার ঢুকতে গিয়ে ভেঙে গেল বিদ্যালয়ের তোরণ

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:- জানা গিয়েছে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার পাঁচটি বিধানসভা এলাকার ডিসিআরসি সেন্টার করা হয়েছে কান্দির রাজ উচ্চ বিদ্যালয়ে। সেই ডিসিআরসি সেন্টারে আজ ইভিএম বোঝাই কন্টেনার ঢুকতে গিয়ে বিদ্যালয়ের তোরণ ক্ষতিগ্রস্ত হল। ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান ইভিএম বোঝাই ওই কন্টেনারটি বিদ্যালয়ের তরুণের ভিতরে প্রবেশ করতে গিয়ে ঘটে এই বিপত্তি, যদিও ঘটনার পরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন কান্দি মহকুমা শাসক উৎকর্ষ সিং, কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মৃণালকান্তি সিনহা প্রমূখ। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌশিক বন্দ্যোপাধ্যায় জানান বিদ্যালয়ের নবনির্মিত ওই তরুণটি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আশ্বাস দেয়া হয়েছে ওই তোরুণটি সংস্কার করার জন্য। কবে নির্বাচন প্রক্রিয়ার শুরুতেই এহেনও বিপত্তির ঘটনায় এলাকায় জুড়ে চাঞ্চল্য রয়েছে। 

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার