উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

লোকসভা নির্বাচনের আগে ভূপতিনগরের পর এবার বিস্ফোরণের ঘটনা ঘটল মুর্শিদাবাদে

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:-

মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ এলাকায় পাট ক্ষেতের মধ্যে বোমা বিস্ফোরণের ঘটনায় হাতের কব্জি উড়লো এক ব্যক্তির, আহত অবস্থায় রাশিদুল শেখ নামের ওই ব্যক্তিকে বর্তমানে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে, জানা গিয়েছে রাশিদুল শেখ নামের ওই ব্যক্তি পাঠ খেতে আজকে গিয়েছিল তখনই ওই বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে এবং তাতেই গুরুতর জখম হন রাশিদুল, ইতিমধ্যেই দৌলতাবাদ থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এবং তারা গোটা এলাকায় পুলিশ মোতায়েন করে রেখেছে যাতে পরবর্তীকালে আর কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে যত লোকসভা নির্বাচন এগিয়ে আসছে রাজ্যে ঠিক ততো বিস্ফোরণের ঘটনা ঘটছে। ভূপতিনগর নিয়ে যখন রাজ্য তোলপাড় ঠিক সেই সময়ই মুর্শিদাবাদের এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গে তথা মুর্শিদাবাদ জেলায় কতটা শান্তিপূর্ণ হবে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার