উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

দক্ষিণ মালদার তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে লক্ষ্মী ঘট হাতে নিয়ে মিছিল

তন্ময় মাহারা: মালদা:- দক্ষিণ মালদার তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের সমর্থনে লক্ষ্মী ঘট হাতে নিয়ে মিছিল ইংরেজবাজার পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে। 

https://youtu.be/Zh0HAnrKv9Y?si=i-k6aYswmUVZcyse

রবিবার রাতে ওয়ার্ডের মনস্কামনা মন্দির প্রাঙ্গণ থেকে ঢাক সহযোগে প্রার্থীকে নিয়ে মিছিল শুরু হয়। ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির মহিলারা হাতে লক্ষী ভান্ডারের প্রতিকি লক্ষী ঘট এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে মিছিলে অংশ নেন। মিছিলে পা মেলান দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান, ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগারওয়ালা, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার, স্থানীয় কাউন্সিলর পূজা দাস, ইংরেজবাজার শহর তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি সহ অন্যান্য ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির সদস্যরা।ওয়ার্ড এর বিভিন্ন এলাকা পরিক্রমার পর মিছিল শেষ হয়, ঝলঝলিয়া এলাকায় সেখানে সভার আয়োজন করা হয়, সেখানে প্রার্থীর পাশাপাশি উপস্থিত হয়েছিলেন, ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবলা সরকার, ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুজিত সাহা সহ অন্যান্য কাউন্সিলর ও তৃণমূল নেতৃত্ব।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার