উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

লোকসভা নির্বাচন কে কেন্দ্র করে সাজো সাজো রব মালদায়

তন্ময় মাহারা: মালদা:- মালদা জেলাতেও তুঙ্গে লোকসভা নির্বাচনের প্রচার। ঝান্ডা তৈরি থেক শুরু করে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে জেলা তৃণমূলের পক্ষ থেকে। দলের পক্ষ থেকে কয়েকদিন আগে জেলার দুই লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা করেছে রাজ্য তৃণমূল নেতৃত্ব।উত্তর মালদার প্রার্থী হয়েছেন প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হয়েছেন শাহনাওয়াজ আলী রায়হান।ইতিমধ্যে দলের পক্ষ থেকে নির্বাচনী প্রচার শুরু করেছেন দলের নেতা-কর্মীরা। তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি বাবলা সরকার জানিয়েছেন, আগামী ১৬ এপ্রিল জেলার দুই লোক সভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মনোনয়নপত্র পেশ করবেন। এর পাশাপাশি এপ্রিল মাসের শেষের দিকে সভা করতে মালদায় পৌঁছাবেন তৃণমূল সুপ্রিম ও মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে তৃণমূল কর্মীরা দলীয় ঝান্ডা থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার