উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

মিছিল করে মনোনয়নপত্র জমা করলেন উত্তর মালদা কেন্দ্রের বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী মোস্তাক আলাম


তন্ময় মাহারা: মালদা:- পুরাতন মালদার সাহাপুর সেতু মোড় থেকে মিছিল করে এসে মনোনয়নপত্র জমা করতে আসেন উত্তর মালদা কেন্দ্রের বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী মোস্তাক আলাম। এদিন মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে এক সুবিশাল মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে উত্তর মালদা কেন্দ্রের বিভিন্ন এলাকা থেকে বামফ্রন্ট এবং কংগ্রেস কর্মীরা অংশগ্রহণ করে। উত্তর মালদা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময়  জানেন ,এবারে সাধারণ মানুষ ভারতবর্ষের  সংবিধান রক্ষার তাগিদে ইন্ডিয়া জোট প্রার্থীকে দুই হাত তুলে ভোট দিবে তাই মানুষ আমাদের সাথে রয়েছে এবং আগামী দিনে সাম্প্রদায়িক শক্তিকে হারিয়ে ইন্ডিয়া জোট ক্ষমতা কায়েম করবে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার