কলকাতা ✍ Final Exposer

ইন্ডিয়া ওয়ান্টস মমতাদি কমিউনিটি হাওড়া শাখার উদ্যোগে দিদির জন্মদিন পালন

কৌশিক ঘোষ, কলকাতা:- আজ ৫ জানুয়ারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে  সকালে কালীঘাট মন্দিরে পুজো দিয়ে, কেক কেটে ও কালীঘাট অঞ্চলের  দুস্থ মানুষজনদের মধ্যে অন্ন বিতরণের মাধ্যমে দিদির জন্মদিন পালন করলো ইন্ডিয়া ওয়ান্টস মমতাদি কমিউনির হাওড়া জেলা সদর শাখার সদস্যরা। সকালবেলা কালীঘাটে মায়ের মন্দিরে দিদির নামে পুজো দিয়ে মঙ্গল কামনা করে ও কেক কেটে পরে কালীঘাট অঞ্চলের দুস্থ মানুষজনদের মধ্যে ফুড প্যাকেট ও বিতরণ করা হলো। এই অনুষ্ঠানে ইন্ডিয়া ওয়ান্টস মমতা দি কমিউনিটির হাওড়া জেলা সদর শাখার অনিকেত শাউ, রুদ্র সরকার,অবিষেক চৌধুরি, ইমলি মল্লিক,গৌরি পাঠক,পরিণীতা,জয় প্রমুখ নেতৃত্ব ও কর্মীবৃন্দরা উপস্থিত ছিলো।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার