উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

সাংগঠনিক আলোচনা সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

তন্ময় মাহারা: মালদা:- মালদা জেলা দুই লোকসভা আসনের প্রার্থীদের সমর্থনে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের সদস্য , বিধায়ক এবং ব্লক সভাপতিদের নিয়ে মালদা টাউন হলে আজ বিকেলে আয়োজন করা হয়েছিল এক সাংগঠনিক আলোচনা সভার। বালুরঘাটের জনসভা শেষ করে পুরাতন মালদার একটি হোটেল থেকে ভার্চুয়ালি এই সাংগঠনিক আলোচনা সভায় অংশ নেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর‌। কিন্তু আচমকাই এই সাংগঠনিক আলোচনা সভায় এসে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  সাংগঠনিক আলোচনা সভা শেষে তিনি জানান এটি সাংগঠনিক আলোচনা। মালদার দুটি সিটিই আমাদের জিততে হবে। ভালো করে কাজ করতে হবে একসাথে। দলকে আরো শক্তিশালী করতে হবে জানান মুখ্যমন্ত্রী। 

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার