কলকাতা ✍ Final Exposer

প্রকাশিত হলো ২০২৬ এর আইপিএলের ক্রীড়াসূচি 

প্রকাশিত হলো ২০২৬ এর আইপিএলের ক্রীড়াসূচি 

সৌভিক সিকদার, ফাইনাল এক্সপোজার -: 

        বুধবার এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ১৯ তম আইপিএলের প্রথম ২০ টি ম্যাচের ক্রীড়াসূচি প্রকাশ করল বিসিসিআই। ২৮ শে মার্চ শুরু হচ্ছে আইপিএল। চিন্নাস্বামীতে আয়োজিত প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ পরস্পরের মুখোমুখি হবে। প্রথম ২০ টি খেলা হবে বেঙ্গালুরু, মুম্বই, গুয়াহাটি, নিউ চণ্ডীগড়, লখনউ, কলকাতা, চেন্নাই, দিল্লি, আমেদবাদ ও হায়দরাবাদ ৷ প্রথম ম্যাচ শুরু হবে বিকেল ৩.৩০ মিনিটে আর দ্বিতীয় ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে ৭ টায়। ৮৪ ম্যাচের এই টুর্নামেন্টের বাকি ম্যাচগুলির দিন বোর্ডের তরফে পরে জানানো হবে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার