উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

বহরমপুরে মনোনয়ন পত্র জমা দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:- 

মুর্শিদাবাদ জেলা শাসকের দপ্তরে বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী লোকসভা নির্বাচনের মনোনয়ন পত্র জমা দিলেন। এদিন তিনি বহরমপুরের টেক্সটাইল মোড় থেকে শুরু করে বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে জেলাশাসকের দপ্তর পর্যন্ত শোভাযাত্রা করে মনোনয়ন পত্র জমা দেন অধীর বাবু, এদিন অধিরবাবুর মনোনয়ন পত্র জমা দেয়ার সময় জেলার কংগ্রেস এবং বাম কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। এদিন অধীর বাবুর মনোনয়ন পত্র জমা দেবার সময় উপস্থিত ছিলেন সিপিআইএমের যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, যদিও এদিন উপস্থিত ছিলেন না সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম উল্লেখ যোগও ভাবে মহমদ সেলিমের মনোনয়ন পত্র জমা দেবার দিন অধীর রঞ্জন চৌধুরী উপস্থ ছিলেন, যদিও এই প্রশ্নের উত্তর অধীর রঞ্জন চৌধুরী নিজেই দিয়েছেন এবং তিনি বলেন আমি সেলিম ভাইকে আজকে আসতে মানা করেছিলাম আমি ওকে আজকে প্রচার যেতে বলেছি ওদের দলের অনেকই এসেছিল সর্বোপরি মীনাক্ষী মুখোপাধ্যায় এসেছিল। অধীর বাবু তার মনোনয়ন পত্র জমা দেবার পর তার জয়ের ব্যাপারে আসা প্রকাশ করেছেন তিনি। 

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার