উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

বহরমপুর থানার সামনে বিক্ষোভ কংগ্রেসের

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:-

মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করলো কংগ্রেস নেতৃত্ব এবং কর্মীরা। প্রসঙ্গত উল্লেখ্য বহরমপুর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা বাচ্চু মন্ডলকে দোল পূর্ণিমার দিন একটি পারিবারিক বিবাদের জেলে গ্রেফতার করা হয় তিনি তারপর থেকে জেল হেফাজতে ছিলেন আজকে বহরমপুর আদালত বাচ্চু মন্ডলকে জামিন দিলে আবারো বাচ্চু মন্ডলকে বহরমপুর থানার পুলিশ জাল নোটের মামলায় গ্রেফতার করে এই ঘটনায় কংগ্রেসের পক্ষ থেকে পুলিশের পক্ষপাতিত্ব এবং ভোটের আগে কংগ্রেস কর্মীদের জেলে ঢুকিয়ে দেওয়ার নিয়ে সরব হয়ে থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। এদিন সন্ধ্যায় বহরমপুর থানার সামনে বিক্ষোভ প্রদর্শনে নেতৃত্ব দেন বহরমপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী। 

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার