উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরনের হাতের আঙুল উড়ল এক ব্যক্তির

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:-

বুধবার রাত্রিরে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার মোনাইকান্দরা গ্রামে। জানা গিয়েছে, মোনাই কান্দরা স্কুলের পিছনে বোম বাঁধতে গিয়ে বিস্ফোরণ হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বড়ঞা থানার পুলিশ পৌঁছে ঘটনাস্থল থেকে এক ব্যক্তির হাতের আঙুল উদ্ধার করে পুলিশ। তবে কে বা কারা কি উদ্দেশ্যে এই বোমা বাঁধছিল সেই বিষয়ে তদন্ত শুরু করেছে বড়ঞা থানার পুলিশ। নির্বাচনের আগে এই ঘটনায় চাপা উত্তেজনা একাজুরে। 

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার