উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

নবাবের শহর মুর্শিদাবাদের রোড শো করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:- 

মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরী শংকর ঘোষের সমর্থনে বৃহস্পতিবার নবাবের শহর মুর্শিদাবাদ এবং জিয়াগঞ্জ এর বিভিন্ন এলাকায় রোড শো করতে দেখা গেল অভিনেতা মিঠুন চক্রবর্তীকে, গৌরীশংকর ঘোষের সমর্থনে মিঠুন চক্রবর্তীর এদিনের এই রোড শোতে উপস্থিত হয়েছিলেন মুর্শিদাবাদের কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক। এদিন মিঠুন চক্রবর্তী শহর মুর্শিদাবাদ থেকে রোড শো করে পার্শ্ববর্তী শহর জিয়াগঞ্জে পৌঁছন এবং শেখানো রোড শো করেন তিনি। মিঠুন চক্রবর্তীর এই রোড শো এর পর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি নেতৃত্ব এবং সমর্থকরা বাড়তি অক্সিজেন পারছে পাশাপাশি লোকসভা নির্বাচনের আগে এবং আজকের এই জমায়েত বলে দিচ্ছে গৌরী শংকর ঘোষের জয় এখন সময়ের অপেক্ষা এমনই মত জেলার বিজেপি নেতৃত্বের। 

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার