কলকাতা ✍ Final Exposer

খুকুর কৌতূহল

খুকুর কৌতূহল

গোপা মল্লিক (কলকাতা)

ছোট্ট চোখে দেখি চেয়ে
এটা আবার কোন পৃথিবী
জলের মধ্যে নড়ে চরে
এটা কোন জীব ভাবি!

আমি তো বেশ ভাবতে পারি
টলটলে গামলা ভরা জল
ঝপাং করে বসিয়ে মা
স্নান করায় খুলে কল।

তারপরে তে যত্ন করে
তুলে নেয় বুকে
এরা দেখি ঘুরে বেড়ায়
চলে এঁকে বেঁকে।

মা বলেন ওই দেখো খুকু
ওটা হোল মাছ
পুকুরে থাকে নদীতে থাকে
জলেই যে ওদের বাস।

এমনি করে কত কৌতূহল
মেটায় আমার মা
গাছ পাখি ফুল আকাশ
আমি জানতে চাই যা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার