কলকাতা ✍ Final Exposer

রাগ করলা

রাগ করলা

সুদীপ্ত সেন (কলকাতা)

তিক্ত বড় সিক্ত হয়, কারসাজিতে মারছ ঝারি
রাজপ্রাসাদের গুঁড়িয়ে দেবার নোটিশ জারি
তুমিই বলো রাগ করলা?

কোন নেতাতে কোন দলে যায়, কোন দলে কোন নেতা দাঁড়ায়?
কিংবা আবার একটি নেতা অন্যদলের চোরকে বাঁচায়
তুমিই বলো মনের বিকাশ রাগ করলা?

কালকে যারা রাজার পোশাক আজকে তারা
পাতলা চটি
পিএ থেকে হঠাৎ করে এমন কী আর মন্ত্র শিখে ১০০ কোটি?
কী গো বলো রাগ করলা?

এবার চলো চতুষ্কোণে কিংবা দেখি বাইশে শ্রাবণ
সুযোগ বুঝেই পাল্টি খেলে পরম স্নেহে খুঁজছো আপন
কী হে তুমি রাগ করলা?

কোথায় তোমার টয় রেখছ? বান্ধবী-প্রেম টলমল
দুমড়ে যাওয়া দেখতে পেয়ে ভীষণ খুশি হচ্ছো বলো?
আহা বলো রাগ করলা?

আসলে সবই পাওয়ার ছিল আর পাওয়ার মানেই শক্তি ধরো…
পুষ্পা ঝুঁকে দেখলে তো ঠিক এবার কী করবে করো…
কী গো বলো রাগ করলা?

এমন করেই ভাঙে অহং, মানুষ ছিল সবার চাবুক
এবার তুমি ঠিক বুঝেছ সব খোকা হয় না বাবু…?
কী গো এখন রাগ করলা?

একটি ছেলেই প্রধান এখন মিস্টার ঘোষ ভুল বলেনি
সবাই বাজে কিন্তু দেখ রঘু ডাকাত ভুল খেলেনি।
আহা তুমি কী খুব রাগ করলা?

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার