উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে রোড় শো করলেন নিশীথ প্রামাণিক

তন্ময় মাহারা: মালদা:- রেখা পাত্র একজন প্রতিবাদী মুখ। সন্দেশখালি কে পথ দেখিয়েছেন।  দিনের পর দিন সন্দেশখালি মা-বোনেদের ওপর যে অত্যাচার হয়েছে তার বিচার চেয়ে জনগণের দারস্ত হচ্ছে রেখা পাত্র। রেখা পাত্রের সেই জনপ্রিয়তা এবং যেভাবে তিনি আন্দোলনকে রূপ দিয়েছেন, তাই স্বাভাবিকভাবেই আন্দোলনের কণ্ঠস্বর নারীদের মুখ রেখা পাত্রকে দামিয়ে রাখতে তৃণমূল কংগ্রেস অপচেষ্টা করছে। আজ দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের আকন্দ বেরিয়া শাহাবাজপুর সহ একাধিক এলাকায় বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী সমর্থনে রোড় শো  করে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার