উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে বরযাত্রী বোঝাই গাড়ি উল্টে আহত ২৭

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে বরযাত্রী বোঝাই গাড়ি উল্টে আহত ২৭

তন্ময় মাহারা: মালদা:- বিয়ে বাড়ি থেকে ফেরার পথে বরযাত্রী বোঝাই গাড়ি উল্টে  গুরুতর আহত ২৭ জন। বামনগোলা ব্লকের ডাঙ্গাপাড়া এলাকায় ছাগলকে বাঁচাতে গিয়ে বরযাত্রী বোঝায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে উল্টে যায়। গ্রামবাসীরা আহতদের উদ্ধার করে তড়িঘড়ি  বামনগোলা থানায় খবর দিলে পুলিশ  গিয়ে আহতদের মুদিপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। আহতদের পরিবার সূত্রে জানা যায় যে বৃহস্পতিবার  মদনাবতী গ্রামের এক আদিবাসী যুবকের বিয়ে ছিল গাজলের পান্ডুয়া এলাকায়। বিয়ে করে ফেরার পথে বামনগোলা থানার ডাঙ্গাপাড়া গ্রামে ওই বরযাত্রী বোঝাই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।আহতদের সকলেরই বাড়ি বামনগোলা ব্লকের মদনাবতী অঞ্চলের  মদনাবতি গ্রামে। এই ঘটনায় ঐ এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।গোটা ঘটনার তদন্তে নেমেছে বামনগোলা থানার পুলিশ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার