উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

মাংস রান্না করতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল মালদার গোপালপুরে

মাংস রান্না করতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল মালদার গোপালপুরে

তন্ময় মাহারা: মালদা:- মাংস রান্না করতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল মানিকচক গোপালপুরে। ছয়টি পরিবারের মোট ১৫ টি ঘর আগুনে পুড়ে ছারখার। পাটকাঠির জ্বালানি দিয়ে মাংস রান্না করার সময় আগুনের ফুলকি উড়তে থাকে। সেই ফুলকি থেকে আগুন পাশাপাশি  ঘরগুলিতে লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। মতিউল শেখের ঘরে নগদ প্রায় চার লক্ষ টাকা ছিল। টাকা বাঁচানোর জন্য আগুনে ঝাঁপ দিলে ও টাকা বাঁচাতে পারেনি বরং নিজে ঝলসে গেছেন। বর্তমানে মতিউল ও তার ছেলে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ছটি পরিবারের মোট ৬ লক্ষ নগদ টাকা, দু তিন ভরি সোনা, খাদ্যশস্য সহ বাড়ির সরঞ্জাম সবকিছুই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা তড়িঘড়ি  আগুন নেভানোর চেষ্টা করে। ঘটনা স্থলে দমকলের ইঞ্জিন আসে। স্থানীয় ও দমকলের সহযোগিতায় শেষমেষ আগুন নিয়ন্ত্রণে আসলেও সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এখন খোলা আকাশের নিচে বসবাস। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবাররা ধনী না হলেও  দোকানপাঠ, ছোটোখাটো ব্যবসা করে ভালো করেই সংসার চালাত। কিন্তু অগ্নিকাণ্ড তাদের পথে বসিয়ে দিল। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত  বাড়ির মালিকরা হলেন  মতিউল শেখ, জিরাত শেখ, আলিমুল শেখ।আগুনে আহত হওয়া মতিউল শেখের স্ত্রী ওলেমা বিবি বলেন,' ঘরে রাখা নগদ চার লক্ষ টাকা বাঁচাতে গিয়ে আমার স্বামী ও ছেলে ঝলসে গেছে। কিন্তু কিছু বাচাতে পারেনি। আমার দুভরি সোনার গলার মালা অন্যকানের গহনা, বাড়ির জিনিসপত্র সব পুড়ে ছাই হয়ে গেছে। সরকারি সাহায্যের আবেদন করছি।আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আলিমুল শেখ বলেন,' বোনের বিয়ে দিয়েছি।বাইক দেওয়ার জন্য দেড় লক্ষ নগদ টাকা রেখেছিলাম। সেটাও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই বাঁচাতে পারেনি।'আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করে গোপালপুর অঞ্চল প্রধান আঞ্জুনারা খাতুন বলেন,' ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বাড়ির টাকা পয়সা জিনিসপত্র কিছুই বের করা যায়নি। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমি বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সরকারিভাবে পরিবারের পাশে কিভাবে দাঁড়ানো যায় তার জন্য দরবার করবো।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার