উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনাওয়াজ আলী রায়হানের সমর্থনে নির্বাচনী মিছিল

তন্ময় মাহারা: মালদা:- দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনাওয়াজ আলী রায়হানের সমর্থনে নির্বাচনী মিছিল। ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সদস্য শম্পা সেন সরকারের উদ্যোগে আয়োজন করা হয়েছিল এই মিছিলের। রবিবার নির্বাচনি প্রচারের শেষ দিন দুপুরে ৫২ বিঘা সহ একাধিক এলাকা জুড়ে অনুষ্ঠিত হয় এই মিছিল। দিদির প্রতিকৃতি এবং নীল সাদা ও সবুজ বেলুন নিয়ে মহিলারা অংশ নেন মিছিলে। উপস্থিত ছিল মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ অন্যান্যরা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার