উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

সারা দেশের সাথে মালদা জেলাতেও পালিত হলো বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন


তন্ময় মাহারা: মালদা:- আজ ২৫শে বৈশাখ। বিশ্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। অন্যান্য জেলার পাশাপাশি মালদা জেলাতেও এই দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হলো। প্রত্যেক বছরে এ বছরও মালদা শহরের রথবাড়ি এলাকায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে এই দিনটি পালন করে ইংরেজবাজার পৌরসভা। এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী ছিলেন ইংরেজবাজার পৌরসভার আরেক কাউন্সিলর শুভময় বসু সহ অন্যান্য অতিথিরা। ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী প্রথমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন। এরপর একে একে সকল অতিথিরা মাল্য দান করেন মূর্তিতে। ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী জানান প্রত্যেক বছর মত এ বছরও বিশ্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করা হয়। এবছর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মদিন। তাই সকাল সকাল এই দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হয় ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার