উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

স্ট্রংরুম পরিদর্শনে গিয়ে প্রশাসনের ভূমিকায় ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু


তন্ময় মাহারা: মালদা:- বুধবার স্ট্রংরুম পরিদর্শনে গিয়ে প্রশাসনের ভূমিকায় ক্ষোভ উগড়ে দিলেন উত্তর মালদহের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। দুপুরে মালদহ কলেজের ডিসিআরসি কেন্দ্রে যান তিনি। মালদহ কলেজে হবিবপুর গাজল মালদহ বিধানসভা কেন্দ্রের ইভিএম মেশিন রাত ১২টার আগেই পৌঁছে যায়, দাবি প্রার্থীর। তার পরেও রাত ১২টা পর্যন্ত স্ট্রংরুম সিল করা হয়নি। ইভিএম বদলের চেষ্ঠার অভিযোগ তুলে সরব হন খগেন মুর্মু। ফোনে জেলাশাসকের সঙ্গে কথাও বলেন তিনি।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার