উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, এবার শিলিগুড়িতে মহাকাল মন্দির! গঠন করলেন ট্রাস্ট

ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি:- চলতি বছরের অক্টোবরেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন — উত্তরবঙ্গের মাটিতে তৈরি হবে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দির। পুরীর আদলে দিঘাতে যেমন গড়ে উঠেছে জগন্নাথ মন্দির, এবার শিলিগুড়িতেও আসছে এক মহৎ প্রকল্প — শিবমন্দির! এই প্রকল্পের দায়িত্বে থাকছে নবগঠিত ট্রাস্ট, রাজ্যের মুখ্যসচিবের নেতৃত্বে। সদস্যদের মধ্যে রয়েছেন শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র গৌতম দেব, সঞ্জয় টিব্রেয়াল, দিলীপ দুগ্গার, রুদ্র চট্টোপাধ্যায়, হর্ষবর্ধন নেওটিয়া, সত্যম রায়চৌধুরী, অংশুমান চক্রবর্তী, রোমা রেশমি এক্কা, অনিত থাপা এবং দার্জিলিংয়ের ডিএম ও এসপি। অন্যদিকে, পুজোর দায়িত্বে থাকছেন দার্জিলিং, কোচবিহার ও জলপাইগুড়ির ঐতিহ্যবাহী মন্দিরগুলির পুরোহিতবৃন্দ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার