আসানসোল

জনসংযোগে ব্যস্ত তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়

জনসংযোগে ব্যস্ত তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

      ছুটির দিনেও এলাকার বিভিন্ন প্রান্তে জোরদার প্রচার চালালেন বারাবনি বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায়। এদিন সকাল থেকেই তিনি আল্লাডি গ্রাম পঞ্চায়েতের  বিভিন্ন গ্রামে পদযাত্রার মাধ্যমে প্রচার সারেন,  স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন তিনি। তাকে  ঘিরে সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বিকেলের দিকে দলীয় কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন তিনি। 

       প্রার্থী বলেন আমি,  সারা বছর মানুষের পাশে থেকে কাজ করেছি এবং এলাকার উন্নয়ন করেছি। তাই আলাদা করে কোনো বড় প্রচারের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমি পুনরায় প্রার্থী হয়েছি, তাই শুধুমাত্র এলাকার মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এবং তাঁদের আশীর্বাদ নিতে এসেছি।" এদিনের এই বর্ণাঢ্য প্রচার কর্মসূচিতে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন অসংখ্য কর্মী ও সমর্থক। তৃণমূল নেতৃত্বের দাবি, এলাকায় যে পরিমাণ উন্নয়নমূলক কাজ হয়েছে তার নিরিখেই মানুষ দু’হাত ভরে বিধান উপাধ্যায়কে সমর্থন জানাবেন।