উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

মমতা ব্যানার্জি জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলতে বলতে জেল থেকে বেরোলেন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:- গত বছর এপ্রিল মাসের ১৭ তারিখ মুর্শিদাবাদের বড়ঞা বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে নিজের বাড়ি থেকে সিবিআই গ্রেফতার করে নিয়োগ-দুর্নীতি মামলায়, টানা এক বছর ২৭ দিনের মাথায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে শর্তসাপেক্ষে জামিন পান জীবনকৃষ্ণ সাহা। গতকাল সুপ্রিম কোর্টের ৫ নম্বর কোর্টের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে জীবন বাবুকে শর্তসাপেক্ষে জামিন দেয়া হয়েছে এবং আজকে জীবনকৃষ্ণ সাহা কলকাতার জেল থেকে বেরোলেন মমতা ব্যানার্জি জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলতে বলতে। গত বছর জীবন কৃষ্ণ সাহার বাড়িতে যখন সিবিআই তল্লাশি করতে আসে তখন জীবনকৃষ্ণ সাহা তার দুটি মোবাইল ফোন সিবিআই এর কাছ থেকে ছিনিয়ে নিয়ে বাড়ির পিছনের পুকুরে ফেলে দেয় এবং তারপর টানা তিন দিন পুকুরের মধ্যে মোবাইল ফোন উদ্ধারের চেষ্টা চালায় সিবিআই এবং জীবনকৃষ্ণ সাহাকে জেরা করে সিবিআই পরবর্তীকালে মোবাইল দুটি উদ্ধার হয় পানা পুকুর থেকে এবং ১৭ই এপ্রিল জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করা হয়, এরপর থেকে জীবনকৃষ্ণ সাহা কলকাতার জেলেই ছিলেন। গতকাল জামিন পাবার পর আজকে জেল থেকে বেরোতেই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানালেন এবং তিনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। 

https://youtu.be/BV4O6dByp_o?si=AGumwDDYvLEEC559

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার