উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

পানীয় জলের জন্য ভোর থেকে কলসি বালতি রেখে লাইনে, কিন্তু জলের দেখা নেই

তন্ময় মাহারা: মালদা:- ট্রেনের বগির মতো লম্বা লাইন। সকলের হাতে খালি বালতি অথবা কলসি। পানীয় জলের জন্য কেউ সকাল থেকে আবার কেউ ভোর থেকে কলসি বালতি রেখে লাইনে দাঁড়িয়েছেন কলের সামনে। কিন্তু জলের দেখা নেই। এই সমস্যা এক দু দিনের নয় প্রায় এক বছর হতে চলল। গরম পড়তেই সেই সমস্যা আরো তীব্র আকার ধারণ করেছে। প্রতিবাদে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনা মালদার ইংলিশবাজার ব্লকের কোতুয়ালি অঞ্চলের গণিপুর এলাকার। সমস্যার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য। তিনি জানান কোতুয়ালি অঞ্চলের একাধিক জায়গায় গরম পড়তেই জল সংকট দেখা দিয়েছে। পি এইচ ই দপ্তরের পক্ষ থেকে জল সরবরাহ করা হলেও এখন তা অনিয়মিত। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে কিছুদিনের মধ্যেই প্রত্যেক ঘরে ঘরে জল পৌঁছে যাবে প্রতিশ্রুতি দেন তিনি। 

গ্রামবাসীরা জানান প্রায় এক বছর ধরে এই সমস্যা। নিয়মিত জল আসে না। সময় সীমা নেই। জলের জন্য লাইনে দাঁড়াতে হয়। তাও বিগত কয়েকদিন ধরে জল আসছে না। জল কিনে খাওয়ার সামর্থ্য নেই তাদের।

 বিষয়টি তারা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত থেকে জেলা পরিষদ কে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। 

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার