উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

পাট বোঝায় ভুটভুটি ভ্যানে আগুন

তন্ময় মাহারা: মালদা:- পাট বোঝায় ভুটভুটি ভ্যানে ভয়াবহ অগ্নিকাণ্ড। বিক্রির জন্য গোডাউনে নিয়ে যাওয়ার পথেই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। তড়িঘড়ি করে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগালেন। বুধবার বিকেল নাগাদ ঘটনাটি ঘটেছে মালদহের গাজোল ব্লকের ৩৪ নং জাতীয় সড়কের ধারে। জানা গেছে সংশ্লিষ্ট ব্লকের হরিদাস গ্রামের এক কৃষক বিক্রির জন্য গাজোলের পাঁচপাড়া এলাকায় পাটের গোডাউনে ভুটভুটি ভ্যানে পাট বোঝাই করে নিয়ে যাওয়ার পথেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গাজোল পুলিশ। যদিও আগুন লাগার মুহূর্তে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পান ভুটভুটি চালক। আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগালে যদিও পাটের অধিকাংশই পুড়ে নষ্ট হয়ে গেছে। তবে প্রাথমিক অনুমান ইলেকট্রিক তারের সংস্পর্শে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে খবর। ক্ষতির পরিমাণ প্রায় ৫০ হাজার টাকা বলে জানা গেছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার