উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

পুরাতন মালদা ব্লক ও শহর কংগ্রেসের পক্ষ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জ্ঞাপন

তন্ময় মাহারা: মালদা:- পুরাতন মালদা ব্লক ও শহর কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার সকাল দশটা নাগাদ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৩৩ তম প্রয়াণ দিবস উপলক্ষে রাজীব গান্ধী পৌর মার্কেটে আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।এদিন উপস্থিত ছিলেন মালদা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্র নাথ হালদার এছাড়াও উপস্থিত ছিলেন পুরাতন মালদা ব্লক কংগ্রেস সভাপতি গোপাল সরকার,পুরাতন মালদা শহর কংগ্রেস সভাপতি প্রাণতোষ ঘোষ,কংগ্রেস নেতা শিবনাথ শুকুল সহ মঙ্গলবাড়ী রাজীব গান্ধী মার্কেটের ব্যবসায়ীরা। এদিন সংশ্লিষ্ট এলাকার রাজীব গান্ধী মার্কেটে অবস্থিত রাজীব গান্ধীর আবক্ষ মূর্তির কাছে এসে উপস্থিত হন এবং খুব নিষ্ঠার সাথে দিনটি পালন করেন। এদিন প্রয়াত রাজীব গান্ধীর স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয় পাশাপাশি পুষ্পার্ঘ নিবেদনের মধ্যে দিয়ে শ্রদ্ধায় জ্ঞাপন করেন উপস্থিত কংগ্রেস নেতৃত্বও ব্যবসায়ীরা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার