‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের ফর্ম নিয়ে বিভ্রান্তি দূর করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল

‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের ফর্ম নিয়ে বিভ্রান্তি দূর করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

       ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের ১২ পাতার দীর্ঘ আবেদনপত্র ঘিরে সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে আসরে নামলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বার্নপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ফর্মটি দেখে জটিল মনে হলেও বিষয়টি ততটা কঠিন নয়।

        ​পুরমন্ত্রী স্পষ্ট করেন, ফর্মের কোনো তথ্য জানা না থাকলে বা প্রযোজ্য না হলে আবেদনকারীরা সেখানে ‘নট অ্যাপ্লিকেবল’ লিখে দিতে পারেন। সব ঘর পূরণ করা বাধ্যতামূলক নয় এবং তা না করলেও প্রকল্পের সুবিধা পেতে কোনো বাধা হবে না। মূলত সরকারের একটি নির্ভুল ডেটাবেস তৈরির জন্যই এই তথ্য সংগ্রহ করা হচ্ছে, যা ভবিষ্যতে কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা দ্রুত পৌঁছে দিতে সাহায্য করবে।

    ​ আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার বিষয়ে তিনি জানান, এসডিও, ডিএম, বিডিও অফিস ছাড়াও কর্পোরেশন ও মিউনিসিপ্যালিটি থেকে ফর্ম পাওয়া যাবে। এছাড়া সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়েও সহায়তা করবেন। আগামী ৩ তারিখ থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসা শুরু হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *