আট দফা দাবিতে সালানপুর ব্লকের বিডিও এর হাতে স্বারকলিপি প্রদান এসইউসিআই এর

কৌশিক মুখার্জী: সালানপুর:-

সালানপুর ব্লকের এসইউসিআই (সি) রূপনারায়ণপুর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আট দফা দাবি জানিয়ে সালানপুর ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখলেন এস ইউ সিআই কর্মীরা।এদিন তারা রূপনারায়নপুর ডাবড় মোড় থেকে মিছিল করে ব্লক অফিসের সামনে এসে এই বিক্ষোভ দেখান। এবং সালামপুর ব্লক আধিকারিককে কয়েক দফা দাবি জানিয়ে একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন ।এই দাবি গুলির মধ্যে জানানো হয়েছে যে:-
১) প্রচণ্ড দাবদাহ শুরু হওয়ার আগেই ঘরে ঘরে পর্যাপ্ত পানীয় জল সরবরাহের সুবন্দোবস্ত করা। ২) জলনিকাশি নালা গুলি নিয়মিত পরিষ্কার রাখার ব্যবস্থা গ্রহণ।
৩) পাইপলাইনের জন্য খনন করা রাস্তা বর্ষার আগেই মেরামত করা।
৪)পিঠাকেয়ারি হাসপাতালকে একটি পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরিত করা।
৫) রূপনায়ণপুরের এলাকায় উচ্চশিক্ষার জন্য একটি বিদ্যালয়। ৬) চিত্তরঞ্জন আসানসোল রোডের নিত্যদিনের জ্যাম দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, বিশেষত ভাবোরমোড়, দেদুয়া এলাকায়।
৭) বিদ্যুতের স্মার্ট মিটার লাগানোর সিদ্ধান্ত বাতিল।
৮) ব্লকের বিভিন্ন এলাকায় দুষ্কৃতিদের (চোর) দৌরাত্ম বন্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

পাশাপাশি আর জি করের অভয়া কান্ডের ন্যায় বিচার সহ স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার দুর্নীতি,স্ট্রেট কালচারে জড়িত সমস্ত অপরাধীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি, সর্বনাশা জাতীয় শিক্ষা নীতি ২০২০, চারটি শ্রমকোড সহ শ্রমিক ও জনস্বার্থ বিরোধী শ্রমনীতি ও বিদ্যুৎ নীতি ২০২২ বাতিল, ক্ষেত মজুরের মজুরি ও সারা বছর কাজের দাবিতে এবং বেকারি, মূল্যবৃদ্ধি, নারী নির্যাতন ও সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে দলের পক্ষ থেকে রাজ্য জুড়ে যে আন্দোলন গড়ে উঠেছে সেই বিষয়ে লিখিত আকারে দেওয়া হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *