কৌশিক মুখার্জী: কুলটি:- আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত মহিলা জুনিয়র চিকিৎসককে শারীরিক নির্যাতনের পর ধর্ষন ও খুনের ঘটনার ক্ষোভ সারা সারা দেশ জুড়ে প্রতিবাদ জানাতে বিক্ষোভ প্রদর্শন সহ নানান কর্মসূচি পালন করে চলেছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। তারই পরিপ্রেক্ষিতে বুধবার কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে নিয়ামতপুর টহরম কারখানার সামনে থেকে শুরু হয়ে নিয়ামতপুর মোড় হয়ে নিয়ামতপুর নিউ রোডে শেষ হয় মিছিল।হাতে মশাল নিয়ে প্রতিবাদ মিছিল করা হয়।উপস্থিত কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাস সহ কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা।
Posted inআসানসোল