মহিলা নিরাপত্তায় বিশেষ নজর

সুমিত চক্রবর্তী: আমতা: হাওড়া:-

হাওড়া গ্রামীণ জেলা পুলিশ মহিলা উইনাস টিম আজ আমতা থানার উদ্যোগে এবং হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের নির্দেশে মহিলা সুরক্ষা এবং মহিলাদের নিরাপত্তা নিয়ে পথ চলতি মহিলা দের সঙ্গে ও বিভিন্ন স্কুল, কলেজ এবং হাসপাতালে আজ তারা পরিদর্শন করেন সাধারণ সময় আমতার বিভিন্ন জায়গায় পরিদর্শন করেন কিন্তু আজকে আমতা গার্লস স্কুল, আমতা সুপার স্পেশালিটি হসপিটাল, রসপুর বিএড কলেজ, এবং আমতা রামসদয় কলেজে, চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের সঙ্গে কথা বলেন,ও স্কুল এবং কলেজের ছাত্রীদের সঙ্গেও কথা বলেন, নিরাপত্তা, সংক্রান্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন কোনরকম অসুবিধে হচ্ছে কিনা জানার চেষ্টা করেন, ছাত্রছাত্রীরা এবং স্বাস্থ্য কর্মীরা চিকিৎসকেরা কোনরকম অসুবিধা সম্মুখীন হলে ফোন করে জানানোর জন্য অনুরোধ করেন এবং স্থানীয় থানার ফোন নাম্বারও দিয়ে যান প্রত্যেকের কাছে, যাতে উইনাস টিম দ্রুত তার সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করতে পারে হাসপাতাল থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রীরা এবং মহিলা চিকিৎসকরা এবং সাধারণ মহিলারা এই উদ্যোগকে সাধুবাদ জানায়, আমতা থানার ওসি অজয় সিং নিরাপত্তার দিক থেকে যাতে কোনরকম ত্রুটি না থাকে বিশেষ লক্ষ্য রাখার ব্যবস্থা করেন এবং তিনি সকলের কাছে অনুরোধ করেন যে কোন রকম সমস্যা হলে থানার সাথে যোগাযোগ করার জন্য বলেন, সাধারণ মানুষের পাশে আমতা থানার র পক্ষ থেকে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বিশেষ নজর রাখা হয় মহিলা উইনাস টিম আজ আমতার বিভিন্ন জায়গা পরিদর্শন করে

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *