আসানসোল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিট্যাল লাইব্রেরীর উদ্বোধন

কৌশিক মুখার্জী: আসানসোল:- আসানসোল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ডিজিট্যাল লাইব্রেরী উদ্বোধন করেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা ও রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক। এই ডিজিট্যাল লাইব্রেরী করতে খরচ হয় ১০ লক্ষ টাকা। সাংসদ তহবিল থেকে খরচ করে ডিজিট্যাল লাইব্রেরী তৈরি করা হয়। এদিনের অনুষ্ঠানে সাংসদ শত্রুঘ্ন সিনহা ও মন্ত্রী মলয় ঘটক ছাড়াও পাণ্ডবেশ্বর বিধায়ক তথা তৃণমূল জেলা সভাপতি  নরেন্দ্রনাথ চক্রবর্তী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডঃ চন্দন কোনার, আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী , বোরো চেয়ারম্যান উৎপল সিনহা, বিবি কলেজের অধ্যক্ষ ডঃ অমিতাভ বসু ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অধ্যাপিকা, ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *