কৌশিক মুখার্জী: আসানসোল:-
আসানসোলের নাগরিকদের দাবিতে আসানসোল
পৌরনিগমে স্মারকলিপি প্রদান।আসানসোল দক্ষিণ ব্লক কংগ্রেসে কমিটির তরফে।তাদের দাবি আসানসোল পৌরনিগম এলাকায় সমস্ত ওয়ার্ডে খনা খন্দে ভরা রাস্তাগুলো অবিলম্বে মেরামত করতে হবে।বিভিন্ন ওয়ার্ডে স্বাস্থ্য কেন্দ্র গুলিকে চালু করতে হবে এবং সঠিক পরিষেবা প্রদান করতে হবে। কাউন্সিলারদের মদতে টাকার বিনিময়ে যে বে-আইনি জলের সংযোগ প্রদান করা হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে পৌরনিগম এলাকায় সঠিকভাবে পানীয় জলের সরবরাহ করতে হবে।ডেঙ্গুর বিপদের কথা মাথায় রেখে যুদ্ধ কালীন তৎপরতায় সমস্ত ওয়ার্ডকেই পরিস্কার পরিচ্ছন্ন করে তুলতে হবে।এই সব দাবি দাবাকে নিয়ে স্মারকলিপি প্রদান করা হয় আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়ের হাতে।
