রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:
আসন্ন বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সমগ্র পশ্চিম বর্ধমান জেলা জুড়ে জাতীয় নির্বাচন কমিশন চারটি ‘বন্টন সহ গ্রহণকেন্দ্র’ (ডিসিআরসি) স্থাপন করেছে। এর মধ্যে, দুটি কেন্দ্র আসানসোল মহকুমার অধীনে স্থাপন করা হয়েছে। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ – আসানসোল উত্তর, কুলটি এবং আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের দায়িত্ব পালন করবে। আসানসোল পলিটেকনিক কলেজ- বারাবনি এবং জামুরিয়া এলাকার দায়িত্ব পালন করবে। রাণীগঞ্জ এবং পাণ্ডবেশ্বর কেন্দ্রের জন্য ‘ডিসিআরসি’ কেন্দ্রটি রানীগঞ্জ এসকেএস পাবলিক স্কুলে স্থাপন করা হয়েছে। দুর্গাপুরের দুটি বিধানসভা আসনের জন্য, নির্বাচনী সামগ্রী দুর্গাপুর থেকেই বিতরণ করা হবে। পরিবহনের জন্য যানবাহন ইতিমধ্যে কেন্দ্রগুলিতে এসে পৌঁছেছে।

