রাসমণি ব্যানার্জী (হুগলী)

কর্তা আমার মিষ্টি ভারি
কেবল একটু কিপ্টে
সংসারে সব কিছুই আনে
টাকায় থাকে লেপ্টে।
ক’দিন আগে আমার থেকে
নিলে টাকা ধার
কিপটে বুড়ো ফেরত আমায়
দিলে নাকো আর।
রেগে আমি লাল হয়েছি
কইনি কথা ক’দিন
আমায় ভাবে বুড়ো বাবু
ভীষণ রকম দীন।
ঝগড়াঝাঁটি লেগেই থাকে
তাতেই ভালোবাসা
ধারের টাকা পাবো কি আর?
করি নাকো আশা।।
