কান্দি ল কলেজের উদ্যোগে অতীত সিংহের ৮৫ তম জন্ম দিবস উদযাপন এবং নবীন বরণ অনুষ্ঠান

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:-

মুর্শিদাবাদ জেলার গর্ব তথা পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা স্বর্গীয় অতীশ চন্দ্র সিংহের ৮৫ তম জন্মদিন উদযাপন করা হল স্বর্গীয় অতীশ চন্দ্র সিংহের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করে, স্বর্গীয় অতীশ বাবুর স্মৃতিচারণা করে এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করল কান্দি বিমল চন্দ্র কলেজ অফ ল কর্তৃপক্ষ, একইসঙ্গে এই কলেজের পরম্পরা অনুযায়ী অতীশ বাবুর জন্মদিনের দিনই কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল যেখানে কলেজের প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের বরণ করে নেয়া হয় কলেজের পক্ষ থেকে, এই কর্মসূচিতে কলেজের অধ্যক্ষ ভূপেন্দ্র কুমার ভার্মা সহ কলেজের অন্যান্য অধ্যাপক, অধ্যাপিকা, অশিক্ষক কর্মী এবং পড়ুয়ারা উপস্থিত ছিলেন।  

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *