কুলটিতে জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ ও জলের সঙ্গে  অ্যাসিড মিশিয়ে ছুঁড়ে দেওয়ার অভিযোগ

কৌশিক মুখার্জী: কুলটি:- জমি জায়গা কেন্দ্র করে পারিবারিক অশান্তি ও  বিবাদ।ঘটনার ফলে বচসা সেই থেকে হাতাহাতি এবং গরম জলে এসিড মিলিয়ে হামলার অভিযোগ।ঘটনা কুলটি থানার অন্তর্গত কেন্দুয়া বাজার এলাকার। নবীন কেশরী,পবন কেশরী, আনন্দ কেশরী,গোপাল কেশরী তারা গালাগালিজ করছিল বলে অভিযোগ সেই থেকে বচসা।এরপর হাতাহাতি থেকে মারধর পর্যন্ত হয়।মারধরের মধ্যে গরম জলের সাথে অ্যাসিড মিলিয়ে হামলার অভিযোগ। ঘটনায় গুরুতর আহত হয়েছে মোহিত কেশরী ও অলক কেশরী,দুজনের চিকিৎসা আসানসোল জেলা হাসপাতালে চলছে।পরিবারের পক্ষ থেকে ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে কুলটি থানায়।  যদিও ঘটনার পর থেকে পবন কেশরী, নবীন কেশরী,গোপাল কেশরী,আনন্দ কেশরী পালাতক রয়েছে বলে খবর।জানা যায় পারিবারিক সম্পত্তি জমি জায়গাকে কেন্দ্র করে দুই পরিবারের বিবাদ দীর্ঘদিন ধরে  ঝামেলা রয়েছে।ঘটনার ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *