কুলটির পানীয় জলের সমস্যা খতিয়ে দেখলেন প্রতিনিধি দল

কৌশিক মুখার্জী: কুলটি:- আসানসোল কুলটির পানীয় জলের সমস্যা খতিয়ে দেখলেন এক প্রতিনিধি দল সোমবার এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ইস্কো কর্তৃপক্ষের আধিকারিক রেলের আধিকারিক ও জেলাশাসক দপ্তরের আধিকারিকরা ডিভিসি আধিকারিক প্রসঙ্গত গত সপ্তাহে কুলটির বেশ কিছু এলাকার পানীয় জলের সমস্যা মেটাতে সেল ইসকো কর্তৃপক্ষ ও পৌরসভা প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক হয়। জেলাশাসকের দপ্তরে বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল সোমবার একটি প্রতিনিধি দল এলাকায় জলের সমস্যা রয়েছে সেগুলো খতিয়ে দেখবেন।সেই মতো সোমবার কুলটির মনবেড়িয়া পাম্প হাউস এলাকায় জল সমস্যার পরিস্থিতি খতিয়ে দেখেন এই প্রতিনিধি দল।খবর কুলটি সেল গ্রোথ ওয়ার্কস ইস্কো কতৃপক্ষ কারখানা সংলগ্ন এলাকাতে আবাসন গুলিতে পানীয় জল সরবরাহ করতো এবং বর্তমানে ৬২, ৬৪, ৭০, ৭১নম্বর ওয়ার্ডে শিমুল গ্রাম, কেন্দুয়া বাজার, নিউ কলোনি সহ একাধিক এলাকায় রয়েছে পানীয় জলের সমস্যা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *