খরদহ সারদা কল্যাণ সমাজসেবামূলক মহিলা সংস্থার পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ

বাইজিদ মণ্ডল: ডায়মন্ড হারবার:– শীতের শুরতেই এবছর খড়দহ সারদা কল্যাণ সমাজসেবামূলক মহিলা সংস্থার পক্ষ থেকে এলাকার অসহায় দুঃস্থ মানুষদের মধ্যে প্রায় এক শত পঞ্চাশ জনের হাতে শীত বস্ত্র ও নতুন পোশাক তুলে দেওয়া হয়। এই বিষয় নিয়ে প্রধান শিক্ষিকা অঞ্জনা গড়িয়া তিনি জানান লেখনীদি সাথে আমার ছোটোবেলার বন্ধুরা এক সঙ্গে খড়দহ সারদা কল্যাণ সমাজসেবামূলক মহিলা সংস্থা সঙ্গে যুক্ত হতে পেরে আপ্লুত।সারদা মায়ের আশির্বাদ আর আমার বাবার আশির্বাদ মাথায় নিয়ে আমার জন্মভূমি অভিরামপুর গ্রামে বাবার তৈরী বাড়িতে এলাকার অসহায় দুঃস্থ মানুষদের মধ্যে প্রায় ১০০ জনের হাতে তুলে দেওয়া হলো শীতের কম্বল ও শাড়ি। সেই সঙ্গে ৬০ জন ছোটো বড় ছেলেমেয়েদের নতুন পোশাক উপহার তুলে দেওয়া হয়। এইটুকু সহযোগিতা করে কিছু মানুষের পাশে থাকতে পেরে আমিও ভীষণ খুশি। এভাবেই যেন মায়ের সকল কর্মে পাশে থাকতে চাই এবং অসহায় মানুষদের মধ্যে সুখে দুঃখে তাদের কাছে থাকতে পারলে আরো ভালো লাগবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *